বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:14:24 pm, Tuesday, 30 January 2024
  • 3 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি শহরের কালিবাড়ি সড়কের একটি বাসা থেকে ২২০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়া কমল চন্দ্র শীল (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ জানুয়ারী) দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। যাবজ্জীবন সাজার পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন সরকারের পক্ষে পিপি আব্দুল মন্নান রসুল।

মামলার সূত্রে জানাগেছে, ২০২২ সালে ১৬ আগস্ট রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের

গোয়েন্দা শাখার একটি টিম কমল চন্দ্র শীলের বাসা থেকে ২২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় পরের দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন। একই বিভাগের উপ-পরিচালক ইসতিয়াক হোসেন ২০২২ সালের ১১ সেপ্টেম্বর তদন্ত করে আদালতে অভিযোগপত্র দায়ের করেন।

আদালত ৬ জনের সাক্ষ্যগ্রহণ করে রায় ঘোষণা করেন। সরকারের পক্ষে পিপি আব্দুল মন্নান রসুল ও আসামীপক্ষে অ্যাডভোকেট মানিক আচার্য্য মামলা পরিচালনা করেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও মামলার আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মানিক আচার্য বলেন, আমরা উচ্চ আদালতে আপিল করবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

ঝালকাঠিতে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশের সময় : 07:14:24 pm, Tuesday, 30 January 2024