বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে ব্যাংক ব্যবস্থাপককে মারধর,চেয়ারম্যান কবির কারাগারে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:26:40 pm, Wednesday, 8 August 2018
  • 31 সংবাদটি দেখা হয়েছে

ঋণ প্রদানের সুপারিশ না শোনায় ঝালকাঠির নলছিটির তালতলা শাখার কৃষি ব্যাংকের ব্যবস্থাপককে পিটিয়ে আহত করার মামলায় মোল্লারহাট ইউপি চেয়ারম্যান কবির হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক মো. আশ্রাফুল ইসলাম তা নামঞ্জুর করে কবির হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৯ মে দুপুর ১২টার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের কৃষি ব্যাংকের তালতলা বাজার শাখায় হামলা ও মারধরের ঘটনা ঘটে। এসময় ব্যাংক থেকে টেনে হিঁচড়ে রাস্তায় এনে ব্যবস্থাপক মোস্তাইনুর রহমানকে প্রকাশ্যে জুতাপেটা করে ইউপি চেয়ারম্যান ও তার লোকজন। এ ঘটনায় ওই দিনই ব্যাংক ব্যবস্থাপক বাদী হয়ে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন।

কৃষি ব্যাংক সূত্রে জানা যায়, উপজেলার কামদেবপুর গ্রামের কৃষক মো. তোফাজ্জেল খান নামে এক ব্যক্তি নগদ ঋণ (সিসি লোন) চেয়ে আবেদন করেন কৃষি ব্যাংক তালতলা বাজার শাখায়। ব্যাংকের ব্যবস্থাপক মোস্তাইনুর রহমান ঋণ দেয়ার আগে ওই ব্যক্তি সম্পর্কে তথ্য নিতে কয়েক দিন সময় নেন। তোফাজ্জেলকে ঋণ দেয়ার জন্য সুপারিশ করেন মোল্লারহাট ইউপি চেয়ারম্যান কবির হোসেন।

২৯ মে সকালে ইউপি চেয়ারম্যান ব্যাংকের ব্যবস্থাপককে মুঠোফোনে ঋণ দিতে চাপ দেয়। ব্যাংক ব্যবস্থাপক সময় চাইলে ক্ষিপ্ত হন ইউপি চেয়ারম্যান। পরে ইউপি চেয়ারম্যান কয়েকজনকে নিয়ে ব্যাংক ব্যবস্থাপকের কক্ষে ঢুকে তাকে পিটিয়ে আহত করেন। পরে তাকে ব্যাংক থেকে টেনে হিঁচড়ে নামিয়ে রাস্তায় নিয়ে আসা হয়। এসময় লোকজন ডেকে প্রকাশ্যে তাকে জুতাপেটা করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

HM Helal

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

ঝালকাঠিতে ব্যাংক ব্যবস্থাপককে মারধর,চেয়ারম্যান কবির কারাগারে

প্রকাশের সময় : 08:26:40 pm, Wednesday, 8 August 2018