সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ সম্পন্ন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:24:18 pm, Tuesday, 3 August 2021
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ শস্যের ভাণ্ডার হিসেবে পরিচিত দেশের দক্ষিণের উপকূলীয় জেলা ঝালকাঠিতে বোরো মৌসুমের ধান সংগ্রহ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এবার জেলা সদরসহ চার উপজেলায় বোরো মৌসুমের ধান সংগ্রহ অভিযান পুরোপুরি সফল হয়েছে। কৃষকরা ও মিল মালিকরা চালের ন্যায্য মূল্য পাওয়ায় স্বতঃস্ফূর্তভাবে খাদ্য বিভাগের কাছে ধান বিক্রি করেছে।

ঝালকাঠি জেলা খাদ্যবিভাগ সূত্রে জানা গেছে, খাদ্য মন্ত্রণালয় থেকে জেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল এক হাজার বাইশ মেট্রিক টন। এরমধ্যে সদর উপজেলায় চারশত তেতাল্লিশ মেট্রিক টন, নলছিটি উপজেলায় পাঁচশত পঁয়তাল্লিশ মেট্রিক টন, রাজাপুর উপজেলায় আঠারো মেট্রিক টন এবং কাঁঠালিয়া উপজেলায় ১৬ মেট্রিক টন হিসেবে উপজেলা ভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

সরকারিভাবে মূল্য নির্ধারণ করা হয় ১৪ শতাংশ আর্দ্রতার প্রতি কেজি ধান ২৭ টাকা দরে। জেলায় ধান সংগ্রহ করা হয়েছে এক হাজার সাতশত পঁচানব্বই মেট্রিক টন। এরমধ্যে সদর উপজেলায় আটশত সাত মেট্রিক টন, নলছিটি উপজেলায় নয়শত চুয়ান্ন মেট্রিক টন, রাজাপুর উপজেলায় আঠারো মেট্রিক টন এবং কাঠালিয়া উপজেলায় ষোল মেট্রিক টন সরকার নির্ধারিত মূল্যে এবং নির্দিষ্ট আর্দ্রতায় ক্রয় করা হয়েছে।

অপরদিকে ঝালকাঠি জেলায় সিদ্ধ বোরো চালের এক হাজার চারশত দুই মেট্রিক টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছিল খাদ্য বিভাগ। জেলার সদর উপজেলায় চল্লিশ মেট্রিক টন, নলছিটি উপজেলায় একহাজার তিনশত চল্লিশ মেট্রিকটন ও কাঠালিয়ার আমুয়ায় বাইশ মেট্রিক টন ধার্য করা হয়। ধার্যকৃত লক্ষ্যমাত্রা অর্জনে মিল মালিকদের কাছ থেকে চাল ক্রয়ে এবার পুরোপুরি সফল হয়েছে জেলা খাদ্য বিভাগ।

এ ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তানভীর হোসেন জানান, সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান-চাল সংগ্রহ সফলভাবে সম্পন্ন হয়েছে। কৃষকদের কাছে ধান থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের অফিসিয়াল এক আদেশে লক্ষ্যমাত্রার চেয়ে সাতশত তেয়াত্তর মেট্রিকটন ধান বেশি ক্রয় করতে সক্ষম হয়েছি বলেও সন্তোষ প্রকাশ করেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠিতে বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ সম্পন্ন

প্রকাশের সময় : 08:24:18 pm, Tuesday, 3 August 2021