ঝালকাঠিতে বিয়ের কাজীর বিরুদ্ধে সরকারি কালভার্টের মালামাল আত্মসাতের অভিযোগ Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা




ঝালকাঠিতে বিয়ের কাজীর বিরুদ্ধে সরকারি কালভার্টের মালামাল আত্মসাতের অভিযোগ

ঝালকাঠিতে বিয়ের কাজীর বিরুদ্ধে সরকারি কালভার্টের মালামাল আত্মসাতের অভিযোগ

ঝালকাঠিতে বিয়ের কাজীর বিরুদ্ধে সরকারি কালভার্টের মালামাল আত্মসাতের অভিযোগ




নিজস্ব প্রতিবেদক॥ ঝালকাঠির নলছিটিতে মো. শহিদুল ইসলাম নামে এক বিয়ের কাজীর বিরুদ্ধে ভাঙা কালভার্টের মালামাল আত্মসাতের অভিযোগ উঠেছে। তিনি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান ইউপি সদস্য মো. বারেক মাস্টারের ভাই বলে অভিযোগকারীরা জানিয়েছেন।

 

 

এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি উপজেলার ফুলহরি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি সরকারি কালভার্ট ভেঙে খালে পড়ে যায়। পরবর্তীতে মো. শহিদুল ইসলাম সরকারি বিধি-বিধান অনুসরণ না করে ভাঙা কালভার্টের ইটসহ যাবতীয় মালামাল খাল থেকে উপরে তোলেন। মূল্যবান মালামাল তালিকা না করেই সুযোগ বুঝে ভ্যানগাড়িতে করে নিজের বাড়িতে নিয়ে যান।

 

 

এলাকাবাসী আরও অভিযোগ করেন, কর্তৃপক্ষকে না জানিয়ে তার ভাইয়ের ক্ষমতার দাপট দেখিয়ে শহিদুল ইসলাম কাজী সরকারি কালভার্টের মালামাল আত্মসাৎ করেছেন।

 

 

সরেজমিনে গিয়েও এর সত্যতা পাওয়া গেছে। দেখা গেছে, ভাঙা কালভার্টের মালামাল শহিদুল ইসলাম কাজীর ছেলে এক দিনমজুরের সহযোগিতায় ভ্যানগাড়িতে করে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছেন।

 

 

এ ব্যাপারে শহিদুল ইসলাম কাজী বলেন, সরকারি কালভার্ট ভেঙে খালে পড়ে ছিল। ভাঙা কালভার্টের মালামাল অন্য মানুষ নিয়ে যাবে ভেবে লেবারের মাধ্যমে খাল থেকে তুলে আমার বাড়িতে নিয়ে রেখেছি। প্রয়োজন পড়লে সব মালামাল ফেরত দিয়ে দেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD