সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে বিধবা নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ১

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:01:38 pm, Monday, 5 April 2021
  • 14 সংবাদটি দেখা হয়েছে

কাঁঠালিয়া প্রতিনিধি॥ ঝালকাঠির কাঁঠালিয়ায় এক বিধবা নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে রফিক (৩৫) নামে এক লম্পটকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ এপ্রিল) সকালে ধর্ষণের শিকার ওই নারীকে ঝালকাঠি সদর হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠিয়েছে। রোববার (৪ এপ্রিল) রাতে দুইজনকে আসামি করে মামলা করেছেন ভিকটিম ওই নারী।

জানা যায়, গত ৩১ মার্চ ঘরের ভেতরে একা পেয়ে মাইদুল খলিফা ও রফিক নামে দুই যুবক ওই নারীকে ধর্ষণ করেন। পরে ভিকটিমের নগ্ন ভিডিও ধারণ ও ছবি তোলেন যুবকরা এবং এ ঘটনা কাউকে জানালে, ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় তারা। ওই যুবকরা ঘটনার পর নারীর মোবাইল ফোনটিও ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনার পর দুইদিন ভয়ে পালিয়ে ছিলেন ভিকটিম। পরে রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বিচার চেয়ে লিখিত অভিযোগ করেন ওই নারী। ইউএনও তার অভিযোগটি থানায় পাঠালে পুলিশ রাতে অভিযান চালিয়ে রফিককে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রফিক শৌলজালিয়া গ্রামের আবদুস ছাত্তার হাওলাদারের ছেলে।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, পুলিশ ওই নারীর মামলা রেকর্ড করে রাতেই অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেফতার করেছে। অপর আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠিতে বিধবা নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ১

প্রকাশের সময় : 11:01:38 pm, Monday, 5 April 2021