সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে বিচারের দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:51:22 am, Saturday, 23 May 2020
  • 10 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি।।ঝালকাঠির রাজাপুরে এক ইউপি সদস্যের বিরুদ্ধ তার স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। ওই ইউপি সদস্যের বিচার দাবিতে মরদেহ নিয়ে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেছের গৃহবধূর স্বজনরা। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় প্রেসক্লাবের সামনে তারা বিক্ষোভ করেন। পরে পুলিশ বিচারের আশ্বাস দিলে মরদেহ দাফনের জন্য বাবার বাড়িতে নিয়ে যান স্বজনরা।

গৃহবধূর স্বজনরা জানায়, রাজাপুর উপজেলার শুক্তাগড় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কুদ্দুস হোসেনের স্ত্রী রুনা লায়লা (২৬)। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে স্বামীর বাড়িতে নিজ কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের দুটি সন্তান রয়েছে।

একই উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহশংকর এলাকার মো. নুর হোসেন গাজীর মেয়ে রুনা লায়লা। ইউপি সদস্য কুদ্দুসের সঙ্গে শ্বশুর বাড়ির সম্পর্ক ভালো না থাকায় বাবার বাড়িতে গৃহবধূর যাতায়ত বন্ধ ছিল। ইউপি সদস্য কুদ্দুসের দাবি তার স্ত্রী রুনা লায়লা বাবার বাড়ি যাওয়ার আবদার করে। এতে তিনি ধমক দিয়ে ঘরের বাইরে যান। কিছুক্ষণ পরে ঘরে ফিরে শয়ন কক্ষে স্ত্রীকে ওড়না গলায় জড়িয়ে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

এদিকে শুক্রবার সন্ধ্যায় রুনা লায়লার স্বজনরা জানায়, দীর্ঘ দিন কুদ্দুস রুনা লায়লাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। বৃহস্পতিবারও তাকে পিটিয়ে হত্যা করা হয়। পরে আত্মহত্যা বলে চালিয়ে দিতে মরদেহ ঝুলিয়ে রাখে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠিতে বিচারের দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ

প্রকাশের সময় : 12:51:22 am, Saturday, 23 May 2020