ঝালকাঠিতে বিএনপির অফিস এখন খাবার হোটেল ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে বিএনপির অফিস এখন খাবার হোটেল !

ঝালকাঠিতে বিএনপির অফিস এখন খাবার হোটেল !




ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয় উচ্ছেদ করে সেখানে একটি রেস্টুরেন্টের সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়েছে। শুক্রবার বিকালে শহরের ফায়ার সার্ভিস মোড়ে অবস্থিত বিএনপির অফিস থেকে আসবাবপত্র বের করে দেয় মালিকপক্ষ। পরে সেখানে তালা মেরে একটি রেস্টুরেন্টের সাইনবোর্ডও ঝুলিয়ে দেয়া হয়। এ ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে সদর থানায় একটি অভিযোগ দেয়া হবে বলে জানা গেছে। ঝালকাঠি জেলা বিএনপি কার্যালয়ের তত্ত্বাবধায়ক ফরিদ হোসেন জানিয়েছেন, গত শুক্রবার জেলা বিএনপির সহসভাপতি মিঞা আহমেদ কিবরিয়া ফোন করে অফিসের চাবি মালিকপক্ষের লোকজনের কাছে দিতে বলেন।

 

 

‘সভাপতি ও সম্পাদকের অনুমতি ছাড়া চাবি দিতে অস্বীকৃতি জানাই। পরে মালিকপক্ষ অফিসের তালা ভাঙার চেষ্টা করলে ভবন মালিক মৃত রশিদ মিয়ার ছেলে সাইফুল ইসলাম ইসলামকে চাবি দিই।

 

এর পর তারা অফিসের মালামাল বাইরে বের করে তালা মেরে একটি রেস্টুরেন্টের সাইনবোর্ড লাগিয়ে দেন বলে জানান ফরিদ হোসেন। তিনি আরও জানান, বিএনপির এ অফিসটি কিবরিয়ার নামে চুক্তি করা ছিল।

 

আর ভবনের মালিক কিবরিয়ার বড় ভাইয়ের শ্বশুর। নেতাকর্মীদের অভিযোগ, ঝালকাঠি-২ আসনের মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সহসভাপতি মিঞা আহমেদ কিবরিয়া। মনোনয়ন না পেয়ে তিনি ক্ষুব্ধ হয়ে অফিস ছেড়ে দিয়েছেন।

 

তবে ক্ষোভ থেকে অফিস ছেড়ে দেয়ার অভিযোগ অস্বীকার করেছেন মিঞা আহমেদ কিবরিয়া। তিনি বলেন, আমার আত্মীয়ের কাছ থেকে এই অফিসটি আমি ভাড়া নিয়েছিলাম। এখন পারিবারিক সমস্যার কারণে অফিসটি ছেড়ে দিতে হয়েছে।

 

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD