সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে বাস-মাহেন্দ্রা সংঘর্ষে নিহত ৩, আহত ৫

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:48:42 pm, Thursday, 7 December 2023
  • 12 সংবাদটি দেখা হয়েছে

নলছিটি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় একটি যাত্রীবাহী বাস ও মাহেন্দ্র গাড়ির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ঝালকাঠির নলছিটি উপজেলার তালতলা এলাকা থেকে মাহেন্দ্র ৮ জন যাত্রী নিয়ে বরিশাল যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে বেপারী পরিবহনের একটি বাস কুয়াকাটা যাচ্ছিল। দুটি গাড়ি দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

গুরুতর আহত অবস্থায় গাড়ির ছয় যাত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও একজন মারা যান।

ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, মাহেন্দ্রের গাড়ির দুই পুরুষ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আরেকজন হাসপাতালে মারা গেছেন বলে জেনেছি। আহতেরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠিতে বাস-মাহেন্দ্রা সংঘর্ষে নিহত ৩, আহত ৫

প্রকাশের সময় : 06:48:42 pm, Thursday, 7 December 2023