সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে বসন্তকাল ও ভালোবাসা দিবসকে সামনে রেখে ফুল ব্যবসায়ীদের ব্যস্ততা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:29:12 am, Saturday, 13 February 2021
  • 21 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ বসন্তকাল ও ভালোবাসা দিবসকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে ঝালকাঠির ফুল ব্যবসায়ীদের। শহর, বন্দর ও গ্রামে সর্বত্রই বিরাজ করছে সাজ সাজ রব। তবে এবার বেড়েছে ফুলের দাম।

খোঁজ নিয়ে জানা গেছে, পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে গোলাপসহ নানা রঙের ফুল সংগ্রহ করছেন ব্যবসায়ীরা। শহরের কামারপট্টি রোডের ফুল দোকানীদের এখন দম ফেলার সময় নেই। যশোরের বিস্তীর্ণ এলাকার ফুল চাষিদের কাছ থেকে ফুল ক্রয়, সরবরাহ ও সংরক্ষণ করায় স্বাভাবিক সময়ের চেয়ে তিনগুণ ব্যস্ত ব্যবসায়ীরা।

দোকানীরা জানান, গত বছর এই ভালোবাসা দিবসেই গোলাপের সর্বোচ্চ বিক্রি হয়। গতবার প্রায় ১০ হাজার গোলাপ সংগ্রহ করেছিলেন তারা। তবে এবার ফুলের সরবরাহ কম। বেশি দামে ক্রয় করতে হচ্ছে গোলাপ ফুল। মাঠ থেকে প্রতি গোলাপের দাম ধরা হচ্ছে সাড়ে ১৪ টাকা। যা আগের বছর ১০ টাকার কম পড়েছিল। তারপরেও ব্যবসায়ীরা আশা করছেন বেচা-কেনা ভালো হওয়ার। কারণ বসন্ত ও ভালোবাসা দিবসে যে ফুল থাকা চাই।

রবি ঠাকুরের সেই কবিতার মতো, ‘গোলাপ ফুল ফুটিয়ে আছে, মধুপ, হোথা যাস নে-/ ফুলের মধু লুটিতে গিয়ে কাঁটার ঘা খাস নে’। ভালোবাসার এ সময়ে প্রেমিক যুগল শুনবে কেন সে কথা? সেই ভ্রমরের মতোই হয়তো তারা বলবে, ‘মরমে যাহা গোপন আছে গোলাপে তাহা বলিব-/ বলিতে যদি জ্বলিতে হয় কাঁটারই ঘায়ে জ্বলিব।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠিতে বসন্তকাল ও ভালোবাসা দিবসকে সামনে রেখে ফুল ব্যবসায়ীদের ব্যস্ততা

প্রকাশের সময় : 01:29:12 am, Saturday, 13 February 2021