বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে বসতঘরের ‘সাথে ‌মস্তানি’

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:59:40 pm, Monday, 25 February 2019
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:জমি নিয়ে বিরোধের জেরে ঝালকাঠিতে ব্যবসায়ীর বসতঘর ভাংচুর করে গুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেছেন ব্যবসায়ী মোজাম্মেল হক।অভিযোগে জানা যায়, সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের কাচাবালিয়া গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মোজাম্মেল হোসেনের সঙ্গে একই এলাকার হান্নান খান ও তাঁর পরিবারের জমি নিয়ে দীর্ঘ দিনধরে বিরোধ চলছে। গত শুক্রবার সকাল ১০টার দিকে হান্নান খানের নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল আকস্মিকভাবে মোজাম্মেলের বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাক করে। হামলাকারীরা বসতঘরটি ভেঙে গুড়িয়ে দেয়।

বসতঘরের ভেতরে থাকা মালামাল ও স্বর্ণালংকার লুটে নেয়। এতে বাধা দিতে গেলে মোজাম্মেলের স্ত্রী সেলিনা বেগমকে মারধর করে। হামলাকারীরা মোজাম্মেলের বসতঘরের পাশের ৪০টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে। এমনকি ভাঙা বসতঘরের মালামাল পুকুরের ভেতর ফেলে দিয়ে চলে যায়। এ ঘটনা থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেন মোজাম্মেলল। পরে রবিবার ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মোজাম্মেল হক বাদী হয়ে সাত জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫ জনকে আসামী করে একটি নালিশি মামলা দায়ের করেন।

মোজাম্মেল হক বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তি আমরা ভোগ দখল করে আছি। প্রতিপক্ষরা আমাদের বসতঘর ভাংচুর করে গুড়িয়ে দেয়। তারা আমাদের বসতঘরের সকল মালামাল লুটে নিয়েছে। আমরা থানায় মামলা করতে গেলে পুলিশ নেয়নি। তাই আদালতে মামলা করেছি।

এ ব্যাপারে হান্নান খানের ভাই আতাউর রহমান বলেন, আমাদের ক্রয় করা ও ফরাজ সম্পত্তি মোজাম্মেল দখল করে আছে। বিভিন্ন সময় আমরা দখল বুঝে নিতে চাইলে, তারা বাধা দেয়। এজন্য আমরা তাকে মালামাল সরিয়ে নিতে বলেছি, কিন্তু তিনি নেননি। তাই আমরা মালামালগুলো সরিয়ে দিয়েছি। এ ঘটনায় আমরা একটি থানায় অভিযোগ দিয়েছি, তারাও একটি অভিযোগ দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ঝালকাঠিতে বসতঘরের ‘সাথে ‌মস্তানি’

প্রকাশের সময় : 06:59:40 pm, Monday, 25 February 2019