ঝালকাঠিতে ফেনসিডিল মামলায় এক নারীর যাবজ্জীবন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে ফেনসিডিল মামলায় এক নারীর যাবজ্জীবন

ঝালকাঠিতে ফেনসিডিল মামলায় এক নারীর যাবজ্জীবন




ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে মাদক মামলায় এক নারীর যাবজ্জীবনসহ দুই নারী মাদক কারবারিকে কারাদন্ড দিয়েছেন আদালত।বুধবার (১৭ এপ্রিল) দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত ফাতেমা বেগম (৩০) খুলনার ডুমুরিয়া উপজেলার সাইজারা গ্রামের মৃত আবদুস সত্তারের স্ত্রী। তাকে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়। তাঁর সহযোগী ঝালকাঠির রাজাপুর উপজেলার ডহরশংকর গ্রামের মৃত আবদুল হকের স্ত্রী পিয়ারা বেগমকে (৪০) দুই বছরের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত ফাতেমা আদালতে উপস্থিত থাকলেও পলাতক রয়েছেন পিয়ারা বেগম।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ৭ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আব্দুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে শহরের বিকনা এলাকা থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক কারবারিকে আটক করে। এ ঘটনায় তিনি বাদী হয়ে ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ৫ আগস্ট অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। চার জনের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD