সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে পৌর কাউন্সিলরের পরিবারে দুর্বৃত্তদের হামলা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:57:27 pm, Friday, 13 August 2021
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠি পৌরসভার ৫ বারের নির্বাচিত কাউন্সিলর হুমায়ুন কবির খান (৫৮) ও তার পরিবারের আরো তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে শহরের পালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের পরিবার জানায়, ঝালকাঠি পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন কবির খানের পালবাড়ি বাসায় বৃহস্পতিবার রাতে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় তিনি গাবখান সেতুর নিচের এলাকায় ছিলেন। খবর পেয়ে মোটরসাইকেলে তিনি বাসার উদ্দেশ্যে রওয়ানা হন। পালবাড়ি এলাকায় আসলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। এতে তার বা হাতের কবজি কেটে যায়। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থান জখম হয়। তার চিৎকার শুনে পরিবারের লোকজন ঘটনাস্থলে আসলে তাদেরকেও পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। আহতরা হলেন হুমায়ুন কবির খানের স্ত্রী রুমা বেগম (৪৫), ছেলে আবিদ খান (১৭) ও ভাইয়ের ছেলে আজিজুল হক খান (১৮)। গুরুতর অবস্থায় রাতেই কাউন্সিলর হুমায়ুন কবির খানকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরে সেখান থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

তার পরিবার জানিয়েছে, চিকিৎসকরা বলছে, তাকে বাঁচাতে বা হাতের কবজি কেটে ফেলা হতে পারে। পুরনো বিরোধের জের ধরে এ হামলা হতে পারে বলে ধারণা করছেন তার পরিবার। তিনি জেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, হামলার খবর শুনেই দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠিতে পৌর কাউন্সিলরের পরিবারে দুর্বৃত্তদের হামলা

প্রকাশের সময় : 07:57:27 pm, Friday, 13 August 2021