সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে নতুন করে এক ইউপি সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:27:46 pm, Thursday, 16 April 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে নতুন করে এক ইউপি সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। এনিয়ে জেলায় মোট ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২ টায় ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার এ তথ্য জানিয়েছেন। আক্রান্ত ব্যক্তি ঝালকাঠি শহর সংলগ্ন একটি ইউনিয়ন পরিষদের সদস্য। তিনি এর আগে ওই এলাকায় আক্রান্ত তিন জনের বাড়িতে যাতায়াত করতেন। প্রাথমিক অবস্থায় তাকে বাসায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

গত ১১ এপ্রিল ঝালকাঠিতে প্রথম এক পরিবারের তিন জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঝালকাঠিতে ঢাকা ফেরত পুলিশের এসআই, ইউপি চেয়ারম্যান, মেম্বরসহ ২৭৩ জনকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদিকে ১৪ দিন পূর্ণ হওয়ায় ১৮৬ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। ঝালকাঠিতে ঢাকা নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক শত লোক প্রবেশ করায় শহরের প্রবেশদ্বারে পুলিশি চেক পোষ্ট জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে শহরে পুলিশের টহল। একইসাথে সেনা টহল ছিলো চোখে পড়ার মতো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠিতে নতুন করে এক ইউপি সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত

প্রকাশের সময় : 05:27:46 pm, Thursday, 16 April 2020