সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে দুর্গাপূজা হবে ১৭২টি মণ্ডপে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:14:12 pm, Monday, 12 October 2020
  • 11 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে এবার স্বাস্থ্যবিধি মেনে ১৭২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। করোনা মহামারি থেকে বিশ্ববাসীকে মুক্তির প্রার্থণায় শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি এগিয়ে চলছে। ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা। প্রতিটি মণ্ডপে এগিয়ে চলছে প্রতিমা তৈরির কাজ।

এদিকে পুলিশ প্রশাসনও পূজা অনুষ্ঠানের জন্য সকল ধরনের সতর্কতামূলক প্রস্তুতি নিয়েছে।

স্থানীয় আয়োজক সূত্রে জানিয়েছে, আগামী ২২ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসব। করোনা মহামারির কারণে এ বছর আড়ম্ভর থাকছে না কোনো মণ্ডপে। মণ্ডপগুলোতে শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় মৃম্ময়ী প্রতিমা ধীরে ধীরে দেবী রূপ ধারণ করছে। এবার পূজা অনুষ্ঠিত হবে জেলা সদরে ১৩টিসহ জেলায় মোট ১৭২টি মণ্ডপে।

প্রতিমা শিল্পীরা জানিয়েছেন, প্রয়োজনীয় উপকরণের দাম বাড়লেও বাড়েনি তাদের মজুরি ।

প্রতিমা শিল্পী গৌরাঙ্গ পাল বলেন, ‘করোনার কারণে আমরা সমস্যায় আছি। বিগত বছরের চেয়ে এ বছর আমাদের পারিশ্রমিক কম। বর্তমান সরকার অনেককে আর্থিকভাবে সহযোগীতার করেছে। কিন্তু আমরা আজ পর্যন্ত কোন সাহায্য সহযোগীতা পাইনি। সরকারের কাছে আমরা আর্থিক সহযোগীতার দাবি করছি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝালকাঠি জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. অসীম কুমার সাহা বলেন, এ বছর করোনা মুক্তির প্রার্থণা জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা অনুষ্ঠানের সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা আশা করছি শান্তিপূর্ণ ভাবেই জেলার সকল মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পূজা আয়োজনে সরকারি নির্দেশনাসমূহ মেনে চলার ব্যাপারে আমরা সতর্ক থাকব। দর্শকরা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সেজন্য সকলের কাছে আহবান জানানো হয়েছে। শান্তি শৃঙ্খলা রক্ষায় মণ্ডপগুলোতে সরকারি এবং স্থানীয় উভয় পর্যায়ের নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করা হবে।

গত বছর জেলায় ১৭৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হলেও এ বছর তা থেকে তিনটি কমে ১৭২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠিতে দুর্গাপূজা হবে ১৭২টি মণ্ডপে

প্রকাশের সময় : 04:14:12 pm, Monday, 12 October 2020