বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে দুই শতাধিক মাছের ঘের ও সহস্রাধিক পুকুর তলিয়ে গেছে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:38:51 pm, Sunday, 23 August 2020
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে জোয়ারের পানি বৃদ্ধি ও ভারি বৃষ্টির ফলে জেলার চার উপজেলার দুই শতাধিক মাছের ঘের ও সহস্রাধিক পুকুর তলিয়ে গেছে। এতে অধিকাংশ ঘের ও পুকুরের মাছ বের হয়ে গেছে। ফলে ঘের ও পুকুরের মালিকরা ক্ষতির মুখে পরেছে। স্থানীয়ভাবে ১০ কোটি টাকারও বেশি ক্ষতি হওয়ার কথা ঘের ও পুকুরের মালিকরা জানিয়েছে।

তবে জেলা মৎস বিভাগ থেকে প্রাথমিক পর্যায়ে একশত মাছের ঘের ও ছয়শত পুকুরের মাছের ক্ষতির কথা উল্লেখ করে তালিকা করে মন্ত্রনালয়ে পাঠিয়েছে বলে জানা গেছে।

সরেজমিনে ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের বালকদিয়া গ্রামে এসে দেখা গেছে, এখানকার সকল ঘের পানিতে তলিয়ে মাছ বের হয়েগেছে।

বালকদিয়া গ্রামের মাছের ঘের মালিক শফিকুল ইসলাম বলেন, আমি গত ১০ বছর ধরে মাছের ঘের করে আসছি। এবছর ব্যাংক থেকে লোন নিয়ে ও নিজের অর্থে ৭ একর জমিতে মাছের ঘের করেছি। আমার ঘেরে বিভিন্ন প্রজাতির প্রায় ৫ লাখ মাছ ছিল। এবছর এখন পর্যন্ত মাছ চাষে আমার ৪০ লাখ টাকারও বেশি খরচ হয়েছে। ঘের তলিয়ে না গেলে এখান থেকে আমি প্রায় ৫০ লাখ টাকার মাছ বিক্রি করতে পারতাম। কিন্তু পানি বারার কারণে আমার ঘেরের সব মাছ বের হয়ে গেছে। মাছের ক্ষতির পাশাপাশি আমার ও অন্যান্য শাখ সবজির ক্ষতি হয়েছে বলেন, শফিকুল। শুধু বালকদিয়া গ্রামের নয়জেলার চার উপজেলার সকল মাছের ঘের ও পুকুর তলিয়ে মাছ বের হয়ে গেছে বলে জানা গেছে।

বর্তমানে ঝালকাঠির নদী-নালা, খাল-বিল ও খোলা জলাশয়ে পর্যাপ্ত মাছ পাওয়া যাচ্ছে। ঝালকাঠি জেলা মৎস কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা বলেন, গত কয়েক দিনের পানি বৃদ্ধির সাথে বৃষ্টি হওয়ায় অনেক মাছের ঘের তলিয়ে গেছে। তবে জেলা মৎস বিভাগ থেকে মাছ চাষিদের আগেই শর্তক করা হয়েছিল যে এবছর বন্যা বেশি হবে তাই অনেকে জাল টাঙ্গিয়ে ঘের ও পুকুরের মাছ রক্ষা করতে পেরেছে। আমরা বিভিন্ন স্থান পরিদর্শন করেছি। প্রাথমিক ভাবে একশত মাছের ঘের ও ছয়শত পুকুরে এক কোটি টাকার মাছের ক্ষতি হয়েছে উল্লেখ করে মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। সরকারি ভাবে কোন অর্থ বরাদ্দ হলে ক্ষতিগ্রস্ত মৎসচাষীদের তা দেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ঝালকাঠিতে দুই শতাধিক মাছের ঘের ও সহস্রাধিক পুকুর তলিয়ে গেছে

প্রকাশের সময় : 11:38:51 pm, Sunday, 23 August 2020