ঝালকাঠিতে দুই মাদক বিক্রেতার কারাদণ্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে দুই মাদক বিক্রেতার কারাদণ্ড

ঝালকাঠিতে দুই মাদক বিক্রেতার কারাদণ্ড




ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দুই মাদক বিক্রেতাকে দশ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।সোমবার (১ এপ্রিল) দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস.কে.এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত রুবেল হাওলাদার আদালতে উপস্থিত ছিলেন। অপর দণ্ডপ্রাপ্ত রাসেল হোসেন পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৯ অক্টোবর দুপুরে সুগন্ধা নদী সংলগ্ন মালিপুর চর এলাকা থেকে ৫০১ বোতল ফেনসিডিলসহ দুই বিক্রেতাকে আটক করে বরিশাল র‌্যাব ৮ এর একটি দল।এ ঘটনায় র‌্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) এ কে এম হোসেন শহরিয়ার বাদি হয়ে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দণ্ডপ্রাপ্ত রুবেল হাওলাদার নলছিটি পৌরসভার সূর্যপাশা এলাকার আশ্রাফ হাওলাদারের ছেলে এবং রাসেল হাওলাদার একই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD