সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে ডোবা থেকে গৃহবধূর লাশ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:15:33 pm, Sunday, 10 October 2021
  • 17 সংবাদটি দেখা হয়েছে

কাঠালিয়া প্রতিনিধি॥ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের লতাবুনিয়া গ্রামের একটি ডোবা থেকে ফারজানা (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে লতাবুনিয়া গ্রামের বাড়িসংলগ্ন একটি ডোবা থেকে ফারজানার লাশ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা জানায়, শনিবার দিবাগত রাতে খাওয়া-দাওয়া শেষে ঘরে ঘুমিয়ে ছিলেন ফারজানা। রাত ২টার দিকে ঘরের দরজা খোলার শব্দ পান পরিবারের সদস্যরা। পরে রাতেই অনেক খোঁজাখুঁজি করে কোথাও তাকে পাওয়া যায়নি।

রোববার সকালে প্রতিবেশী ও স্বজনরা বাড়িসংলগ্ন ডোবায় তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। ফারজানার বাবা মানিক ফকির ও স্বামী মো: রাসেল জানান, ফারজানা মানসিক রোগী ছিলেন। তার একটি দু’মাসের মেয়ে শিশু রয়েছে। গভীর রাতে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে তাকে কোথাও পাইনি আমরা। সকাল বেলা বাড়ির পাশের ডোবায় তার লাশ ভাসতে দেখা যায়। ‘তার মৃত্যুর ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই’, বলেন তারা।

কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায়সহ পুলিশের একটি দল লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠির মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে কাঠালিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠিতে ডোবা থেকে গৃহবধূর লাশ উদ্ধার

প্রকাশের সময় : 08:15:33 pm, Sunday, 10 October 2021