ঝালকাঠিতে টমটমগাড়ির চাপায় বৃদ্ধের মৃত্যু Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে টমটমগাড়ির চাপায় বৃদ্ধের মৃত্যু

ঝালকাঠিতে টমটমগাড়ির চাপায় বৃদ্ধের মৃত্যু




ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় মুনছুর আলী হাওলাদার নামে (৭০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শহরের কৃষ্ণকাঠি এলাকার গুরুদম সেতু এলাকায় টমটমগাড়ির চাপায় তাঁর মৃত্যু হয়। পুলিশ গাড়িটি আটক করে। নিহত মুনছুর হাওলাদার শহরের কবিরাজ বাড়ি এলাকার বাসিন্দা। জেলা যুবসংহতির সাধারণ সম্পাদক ইউনুস হাওলাদারের বাবা।

 

পুলিশ জানায়, টমটমগাড়িটি গুরুদম সেতুতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মুনছুর আলী হাওলাদারকে চাপা দেয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, লাশের ময়না তদন্তের পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়, তবে টমটমগাড়িটি আটক করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD