সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে ছাত্র অধিকার পরিষদের কর্মী সভায় হামলা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:59:23 am, Saturday, 14 November 2020
  • 11 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠি ইকোপার্কে ছাত্র অধিকার পরিষদের কর্মী সভায় হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এই হামলায় ছাত্র অধিকার পরিষদের ৪ কর্মী আহত হয়। আহতদের মধ্যে ২জনের অবস্থা গুরুতর। তাদের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশাল বিএম কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারন সম্পাদক নাজিউর রহমান নাজি জানান, গতকাল জুমার নামাজের আগে ঝালকাঠির এন.এইচ কামিল মাদ্রাসার মুসুল্লীদের মাঝে মাস্ক বিতরন করে ঝালকাঠি জেলা ছাত্র অধিকার পরিষদ। বিকেলে তারা ঝালকাঠি ইকো পার্কে এক কর্মী সভার আয়োজন করেন।

ঝালকাঠিতে ছাত্র অধিকার পরিষদের কর্মী সভায় হামলা

সভা চলাকালে পুলিশ এসে বাঁধা দেয়। পুলিশের উপস্থিতিতেই সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. নাদিমের নেতৃত্বে একদল দুর্বৃত্ত লাঠিসোটা নিয়ে আকস্মিক তাদের উপর হামলা চালায়। এতে আবু সাইদ মুসা, ফয়সাল আহমেদ, রনি খন্দকার এবং আরিফুল ইসলাম অভি নামে ৪জন আহত হয়।

পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর অবস্থায় আবু সাইদ মুসা ও ফয়সাল আহমেদকে বরিশাল শেরই বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান জানান, ইকো পার্কে ছাত্র অধিকার পরিষদের একটি কর্মী সভার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ সেখানে গিয়ে কাউকে পায়নি। হামলার বিষয়ে কিছুই জানা নেই পুলিশের।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠিতে ছাত্র অধিকার পরিষদের কর্মী সভায় হামলা

প্রকাশের সময় : 12:59:23 am, Saturday, 14 November 2020