ঝালকাঠিতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত মাদ্রাসা অধ্যক্ষের বিচারের দাবিতে মানববন্ধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত মাদ্রাসা অধ্যক্ষের বিচারের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত মাদ্রাসা অধ্যক্ষের বিচারের দাবিতে মানববন্ধন




ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে ছাত্রী ধর্ষণের মামলায় অভিযুক্ত মাদ্রাসা অধ্যক্ষের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করের এলাকাবাসী।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে ঝালকাঠি সদর উপজেলার তেরআনা শাহমাহমুদিয়া সিনিয়র মাদ্রাসা চত্বরে এ মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধনে অভিযুক্ত অধ্যক্ষ এসএম কামাল হোসাইনের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট মাদ্রাসা অধ্যক্ষ এসএম কামাল হোসাইন তেরআনা গ্রামের বাড়িতে নিজ মাদ্রাসার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন। দরিদ্র পরিবারের এ মেয়েটিকে দুই বছর নিজের বাড়িতে রেখে যৌন নির্যাতন করে আসছিলেন অধ্যক্ষ কামাল। কিন্তু গত ১৫ আগস্ট সর্ব প্রথম তার স্ত্রীর কাছে বিষয়টি ধরা পড়লে জানাজানি হয়। এ ঘটনায় মেয়েটিকে একদিন আটকে রাখেন অধ্যক্ষ পরিবার।

খবর পেয়ে ১৭ আগস্ট পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে। ঘটনার পর অধ্যক্ষ কামাল পালিয়ে যান। মেয়েটির বাবা অধ্যক্ষ কামালের বিরুদ্ধে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতনের আইনে সদর থানায় একটি মামলা করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD