ঝালকাঠিতে ছাত্রীদের উত্যক্ত করায় যুবকের জরিমানা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:33:36 pm, Thursday, 11 April 2019
  • 0 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির নেছারাবাদ জিনাতুননেছা মহিলা ফাজিল মাদরাসার ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে মাদরাসা কমপ্লেক্সে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত যুবকের নাম এম এ খালিদ বাবু (৩৩)।

ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকার এম এ ওয়াহিদের ছেলে এম এ খালিদ বাবু নেছারাবাদ জিনাতুননেছা মহিলা ফাজিল মাদরাসার ছাত্রীদের উত্যক্ত করে আসছিল। বিষয়টি মাদরাসা কর্তৃপক্ষের নজরে আসে। বৃহস্পতিবার এনএস কামিল মাদরাসার ছাত্ররা বাবুকে মাদরাসা কমপ্লেক্স এলাকা থেকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদন্ড প্রদান করেন। জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পায় বাবু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ঝালকাঠিতে ছাত্রীদের উত্যক্ত করায় যুবকের জরিমানা

প্রকাশের সময় : 09:33:36 pm, Thursday, 11 April 2019