ঝালকাঠিতে ছাত্রলীগ রাব্বি গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে ছাত্রলীগ রাব্বি গ্রেফতার

ঝালকাঠিতে ছাত্রলীগ রাব্বি গ্রেফতার




 

ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠি জেলা প্রশাসকের বাসভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ কনস্টেবলকে লাঞ্ছিত করার অভিযোগে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের নাতি শেখ রাব্বিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে শহরের স্টেশন রোড থেকে তাকে গ্রেফতারের পর বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এ ঘটনায় চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

ঝালকাঠি থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হকের বাসবভনের সামনে আড্ডা দিচ্ছিলেন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের কনেস্টবল তৌহিদুল ইসলাম ও মো. তাজউদ্দিন ওই ছাত্রলীগ নেতাকর্মীদের আড্ডা দিতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয় ছাত্রলীগ নেতাকর্মীরা। উভয়ের মধ্যে বাগবিতন্ডার একপর্যায়ে দুই কনেস্টেবলকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তারা।

 

এ ঘটনায় রাতেই পুলিশ কনস্টেবল মো. তাজউদ্দিন বাদী হয়ে ঝালকাঠি থানায় জেলা ছাত্রলীগের যুগ্মসম্পাদক শেখ রাব্বিসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন, ছাত্রলীগকর্মী সৈকত, অনিক ও শিশির।

 

পুলিশ অভিযান চালিয়ে শহরের স্টেশন রোড থেকে শেখ রাব্বিকে গ্রেপ্তার করে।
মামলার তদন্ততারী কর্মকর্তা মো. হানিফ বলেন, আটক হওয়া শেখ রাব্বীকে আদালতে প্রেরন করা হয়েছে। আদালত তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD