ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠিতে চেক জালিয়াতিসহ চার মামলার ওয়ারেন্টভুক্ত আসামী শাহীন মাহমুদ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বরিশালের বিমানবন্দর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া শাহীন মাহমুদ ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের আলীপুর গ্রামের আব্দুল হাকিম মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে চেক জালিয়াতিসহ চার মামলার ওয়ারেন্ট রয়েছে।ঝালকাঠি সদর থানার এসআই আবু হানিফ বলেন, গ্রেপ্তার হওয়া শাহীন মাহম্মুদকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তি :
সংবাদ শিরোনাম:
ঝালকাঠিতে চার মামলার ওয়ারেন্টভুক্ত আসামী শাহীন শ্রীঘরে
-
Reporter Name - প্রকাশের সময় : 03:09:23 am, Wednesday, 13 February 2019
- 1 সংবাদটি দেখা হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


















