ঝালকাঠিতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী ও তার প্রেমিকার কারাদণ্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী ও তার প্রেমিকার কারাদণ্ড

ঝালকাঠিতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী ও তার প্রেমিকার কারাদণ্ড




ঝালকাঠি প্রতিনিধি॥  ঝালকাঠিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা দায়ে স্বামীকে আমৃত্যু কারাদণ্ড এবং পরকীয়া প্রেমিকাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে পরকীয়া প্রেমিকাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ গাজী রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্তরা হলো- কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ চেচরি গ্রামের আলম খান (৫০) ও তার প্রেমিকা পাখি বেগম (৪০)।

মামলার বিবরণে জানা যায়, আলম খান একই গ্রামের পাখি বেগমের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এতে স্ত্রী বিউটি বেগম বাধা দিলে ২০১৭ সালের ৪ ফেব্রুয়ারি রাতে শ্বাসরোধে তাকে হত্যা করে স্বামী। এ ঘটনায় ৬ ফেব্রুয়ারি নিহতের ভাই ফোরকান সিকদার বাদী হয়ে কাঁঠালিয়া থানায় একটি মামলা দায়ের করেন। থানার পরিদর্শক মো. ইউনুস মিয়া ওই বছরের ১০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি আবদুল মান্নান রসুল এবং আসামি পক্ষে অ্যাড. খাইরুল আলম সরফরাজ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD