ঝালকাঠিতে গায়েবানা জানাজায় শ্রদ্ধায় স্মরণ শরীফ হাদিকে Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর




ঝালকাঠিতে গায়েবানা জানাজায় শ্রদ্ধায় স্মরণ শরীফ হাদিকে

ঝালকাঠিতে গায়েবানা জানাজায় শ্রদ্ধায় স্মরণ শরীফ হাদিকে




ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠিতে গায়েবানা জানাজার মাধ্যমে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আয়োজিত জানাজায় পাঁচ থেকে ছয় শতাধিক মুসল্লি অংশ নেন। জানাজার নামাজে ইমামতি করেন ঈদগাহ মসজিদের মুয়াজ্জিন হাফেজ আবদুল করিম। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

গায়েবানা জানাজায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টি ঝালকাঠি জেলা প্রধান সমন্বয়কারী মাইনুল ইসলাম মান্না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আল তৌফিক লিখন, গণঅধিকার পরিষদের ঝালকাঠি-২ আসনের মনোনীত প্রার্থী মাহমুদুল ইসলাম সাগর এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝালকাঠি জেলা সেক্রেটারি সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

জানাজায় অংশগ্রহণকারীরা বলেন, শরীফ ওসমান বিন হাদী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন এক কণ্ঠ। তাঁর অকাল মৃত্যু দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের জন্য গভীর শূন্যতা তৈরি করেছে।

বক্তারা আরও বলেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে সমাজে ন্যায়বিচারের সংকট আরও গভীর হবে। তাই অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

শোকাবহ পরিবেশে অনুষ্ঠিত গায়েবানা জানাজায় মানুষের ঢল নামে, যা ঝালকাঠিবাসীর ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ হিসেবে প্রতিফলিত হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD