ঝালকাঠিতে খাদ্য মজুদের গোডাউনে আগুন Latest Update News of Bangladesh

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র হামাস গোপন সংলাপ শুরু দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ




ঝালকাঠিতে খাদ্য মজুদের গোডাউনে আগুন

ঝালকাঠিতে খাদ্য মজুদের গোডাউনে আগুন




ঝালকাঠি সংবাদদাতা:  ঝালকাঠিতে তিনতলা একটি ভবনে অগ্নিকান্ডে খাদ্য সামগ্রী মজুদ রাখার গোডাউন পুড়ে গেছে। শহরের মধ্য চাঁদকাঠি বিশ্বরোড এলাকায় আজ সোমবার দুপুরে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। এতে ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দাবি করেছেন।

ফায়ার সার্ভিস জানায়, প্রাণসহ কয়েকটি কোম্পানির এজেন্ট নিয়ে খাদ্য সামগ্রীর ব্যবসা করেন শহরের ব্যবসায়ী মো. খায়ের। বিশ্বরোড এলাকার সুফিয়া ম্যানশনের নিচ তলায় তাঁর মালামাল রাখার গোডাউনে ছিলো।

বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে দুপুর একটায় গোডাউনে আগুন লাগে।দ্বিতীয় তলায় একটি বিমা কোম্পানীর অফিস ও তৃতীয় তলায় ভাড়া বাসার লোকজন এতে আতঙ্কিত হয়ে পড়ে।

খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে গোডাউনের ভেতরের খাদ্য সামগ্রীর সব মালামাল পুড়ে যায়।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশনের মাস্টার মো. মেদেহী হাসান বলেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণের কারনে দ্বিতীয় তলায় সানফ্লাওয়ার লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর অফিস ও তৃতীয় তলায় ভাড়া বাসার লোকজন রক্ষা পেয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD