ঝালকাঠিতে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

ঝালকাঠিতে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা




ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির রাজাপুরে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে রাজাপুর উপজেলার পশ্চিম বড়ইয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত কলেজছাত্রের নাম মেহেদি হাসান শুভ। সে একই এলাকার মাহবুব হাওলাদারের ছেলে ও বড়ইয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।শুভ রাজাপুর থানার দুইটি হত্যা মামলা ও ঢাকার রামপুরা থানার একটি অস্ত্র মামলার আসামি ছিলেন। ওই মামলায় দীর্ঘদিন কারাবাস করে সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান।

নিহত শুভর বাবা আব্দুল্লাহ আল মাহবুর ও তার মা নাসিমা বেগম সাংবাদিকদের জানান, পশ্চিম বড়ইয়া গ্রামের কলাকোপা এলাকার ইসরাফিল হাওলাদারের ছেলে নেয়ামত উল্লাহসহ কয়েক যুবক রাতে পিকনিকের কথা বলে শুভকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাত সাড়ে ১১টার দিকে শুভর মা মোবাইলে কল দিলে তিনি তার বন্ধুদের সঙ্গে আছেন বলে জানান।

সকালে পশ্চিম বড়ইয়ার কলাকোপা বিলেরবাড়ি এলাকার একটি মাঠে গোঙানির শব্দ পেয়ে প্রতিবেশী রেনু বেগম শুভকে রক্তাক্ত অবস্থায় ছটফট করতে দেখে শুভর বাবা মাহবুবকে খবর দেন। পরে হাত-পা কাটা ও শরীরের বিভিন্ন স্থানে জখম অবস্থায় দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরিবারের দাবি শুভকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন ও উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপশি জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।তিনি জানান, শুভ বড়ইয়ার কলেজের ছাত্র সোহেল রানা ও রাজাপুর ফাজিল মাদ্রাসার ছাত্র শুক্কুর হাওলাদার হত্যা মামলার আসামি এবং ঢাকার একটি অস্ত্র আইনের মামলা রয়েছে তার নামে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD