সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে কর্মহীন মানুষের পাশে দাঁড়ালেন কাউন্সিলর তরুন কর্মকার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:43:27 am, Monday, 30 March 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক॥ করোনা ভাইরাস পরিস্থিতিতে ঝালকাঠিতে কর্মহীন ২০০টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর তরুন কর্মকার।

রোববার (২৯ মার্চ) তিনি নিজ উদ্যোগে ভ্যানগাড়িতে করে নিম্ন আয়ের মানুষগুলোর ঘরে ঘরে গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেন। এতে রয়েছে চাল, তেল, মসুর ডাল, আলু, লবন, সবান ইত্যাদি।

নিম্নআয়ের মানুষেরা এ সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন। অনেকেই যখন আতঙ্কে গা-ঢাকা দিয়েছেন ঠিক তখন আওয়ামী লীগ নেতা তরুন কর্মকারের এ উদ্যোগ সর্বস্তরে ব্যাপক প্রশংসিত হয়েছে।

তরুন কর্মকার বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় পরিবারের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। জনসাধারণের নিরাপদে ঘরে থাকা নিশ্চিত করতে এসব সাহায্য খাদ্যসামগ্রী তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে।

সরকারের পাশাপাশি বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠিতে কর্মহীন মানুষের পাশে দাঁড়ালেন কাউন্সিলর তরুন কর্মকার

প্রকাশের সময় : 12:43:27 am, Monday, 30 March 2020