ঝালকাঠিতে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঝালকাঠিতে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঝালকাঠিতে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু




ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে চারতলা ভবনে প্লাস্টারের কাজ করার সময় মাচা ভেঙে নিচে পড়ে মোহাম্মদ নুরু (৩৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে শহরের মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।

 

 

নিহতের স্বজনরা জানায়, স্থানীয় মখবুল হোসেন নান্নার চারতলা ভবনের বাইরের অংশে প্লাস্টারের কাজ করছিল রাজমিস্ত্রি মোহাম্মদ নুরুসহ কয়েকজন শ্রমিক।

 

প্লাস্টারের জন্য তৈরি করা মাচা ভেঙে নুরু চারতলা থেকে নিচে পড়ে যায়। গুরুতর অবস্থায় তাকে অন্য শ্রমিকরা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য শ্রমিকরা ভেতরের অংশে কাজ করার কারণে বেঁচে যায়। নিহত মোহাম্মদ নুরু ঝালকাঠি শহরতলির বিকনা এলাকার হাফেজ উদ্দিনের ছেলে।

 

 

ঝালকাঠি থানার ওসি খলিলুর রহমান জানান, মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত শেষে তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

এঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD