ঝালকাঠিতে ইয়াসের কর্মশালা অনুষ্ঠিত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে ইয়াসের কর্মশালা অনুষ্ঠিত

ঝালকাঠিতে ইয়াসের কর্মশালা অনুষ্ঠিত




ঝালকাঠি প্রতিনিধিঃ ইয়ুথ এ্যাকশন সোসাইটি-ইয়াসের আয়োজনে ব্লাড গ্রুপ নির্ণয়, ফাস্ট এইড লাইফ সেভিং ও সাংগঠনিক প্রশিক্ষণ এর উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে দিনব্যাপী এ অনুষ্ঠান হয়। শুভ উদ্বোধন করেন কর্মশালার প্রধান অতিথি ও প্রশিক্ষক ঝালকাঠি সিভিল সার্জন ড. এইচ.এম জহিরুল ইসলাম।

ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াস উপদেষ্টা ইসরাত জাহান সোনালী, বিশেষ অতিথী ছবির হোসেন, স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ঝালকাঠি মেডিকেল অফিসার সিভিল সার্জন কার্যালয়ের ডা. মোঃ মোস্তাফিজুর রহমান, রক্তের গ্রুপ নির্ণয় বিষয় উপস্থাপন করেন উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট মোঃ আবদুস সত্তার হাওলাদার, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) দেবাশীস হালদার, ফাস্ট এইড লাইফ সেভিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঝালকাঠি ইউনিটের যুব প্রধান সাথী আক্তার, সংগঠনিক প্রশিক্ষনে বক্তব্যে রাখেন ইয়ুথ এ্যাকশন সোসাইটি- ইয়াস এর সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রানা।

প্রশিক্ষণের সভাপতিত্ব করেন ইয়ুথ অ্যাকশন সোসাইটি’র সভাপতি মোঃ আবির হোসেন রানা, প্রশিক্ষণ সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল ইসলাম রাব্বি।

এ কর্মশালায় ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াসের সদস্য সহ বেশ কিছু সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD