ঝালকাঠিতে ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার

ঝালকাঠিতে ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার

ঝালকাঠিতে ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার




রাজাপুর প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরে রুবেল আকন (৪০) নামে এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ তাঁরাবুনিয়া গ্রামের বাড়ির পাশের একটি আমগাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত রুবেল আকন দক্ষিণ তাঁরাবুনিয়া গ্রামের কৃষক মজিবর আকনের ছেলে। পুলিশ জানায়, রুবেল বরিশালে একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।

 

 

কাজ শেষে ইটভাটা থেকে রাতে বাড়িতে যাওয়ার কথা বলে বের হন তিনি। কিন্তু রাতে বাসায় যাননি। সকালে স্থানীয়রা তাঁর লাশ ঝুলতে দেখে পুলিশে খরব দেয়। শারীরিক অসুস্থতা ও ঋণের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে পরিবারের ধারণা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরণ করা হয়েছে।

 

 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD