সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে আটক হওয়া হত্যা মামলার আসামি জেল হাজতে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:51:09 pm, Tuesday, 24 March 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে ৫০পিচ ইয়াবাসহ আটক হওয়া সালমান শরীফ ওরফে সোহাগ শরীফ (২৫) নামে এক হত্যা মামলার আসাামীকে জেল হাজতে পাঠায়িছেন আদালত। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় শহরের কুমারপট্টি খান সুপার মার্কেটের গলি থেকে একটি হত্যাসহ ৩টি মামলার আসামি সালমানকে গ্রেপ্তার করেন ঝালকাঠি গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ এনামুল হোসেন। ডিবি পুলিশের এসআই টিপু সুলতান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

মাদক আইনে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে সালমান শরীফ ওরফে সোহাগ শরীফকে জেল হাজতে পাঠান বিচারক। সালমান শরীফ ঝালকাঠি সদর উপজেলার দক্ষিণ মানপাশা গ্রামের আলম শরীফের পুত্র। সালমান শরীফের নামে ঝালকাঠি সদর থানায় হত্যাসহ ৩টি মামলা রয়েছে বলে ডিবি পুলিশ সুত্রে জানাগেছে।

ঝালকাঠি গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ এনামুল হোসেন বলেন, সালমানের বিরুদ্ধে অন্যান্য মামলাগুলো হলো জিআর ১৪৬/১৫ (ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৩০, জিআর ৩৫/১৫ ধারা ৩৮৫/৩২৩/৩২৪/৩২৬/৩৭৯/৫০৬ পেনাল কোড-১৮৬০ এবং জিআর ৩৯/২০২০।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠিতে আটক হওয়া হত্যা মামলার আসামি জেল হাজতে

প্রকাশের সময় : 06:51:09 pm, Tuesday, 24 March 2020