ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার

ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার

নিহত আমিরুল ইসলাম রুহুল আমিন মাস্টার, ( ছবি : সংগৃহীত )




ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির কাঁঠালিয়ায় আমিরুল ইসলাম রুহুল আমিন মাস্টার (৬৬) নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের পশ্চিম আউরা হাওলাদার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আমিরুল ইসলাম রুহুল আমিন ওই গ্রামের মৃত সদর আলী হাওলাদারের ছেলে ও কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে শিক্ষকের স্ত্রী পারভিন বেগম কাঠালিয়া উপজেলা শহরে বাজার করতে আসেন। দুপুরে বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে সারা না পাননি।

পরে বাড়ির লোকজন মিলে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে আড়ার সঙ্গে তার লাশ ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়। কাঁঠালিয়া থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD