ঝালকাঠিতে অগ্নিকান্ড, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে অগ্নিকান্ড, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ঝালকাঠিতে অগ্নিকান্ড, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি




রাজাপুর প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরে অগ্নিকান্ডে বসতঘর, রান্নাঘর, গোয়ালঘরসহ ৪টি ঘর ও ১টি খড়ের গাদা পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দুপুর দেড়টায় উপজেলার জগনাথপুর এলাকার মোঃ মুনসুর হাওলাদার এর বাড়িতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থদের দাবী। ফায়ার সার্ভিসের ৪ ইউনিট কাজ করেও রক্ষা করতে পারলো না বসতঘরসহ ৪টি ঘর খড়ের গাদা। রান্নঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারনা করছে সবাই।

রাজাপুর থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। মুনসুর আলী ঐ এলাকার মৃত আলীম উদ্দিন এর পুত্র। স্থানীয়রা জানায়, মুনসুর আলীর মেয়ের শ্বশুর মারা য়াওয়ায় সবাই ঐ বাড়িতে ছিল। এ সময় ঘরে মুনসুরের পুত্রবধু মাহমুদ তার বাচ্চা নিয়ে ঘরে ছিল। হঠাৎ রান্নাঘরে আগুন লেগে মুহুর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পরে। অগ্নিকান্ডের খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস সহ পার্শ্ববর্তী ভান্ডারিয়া, কাউখালি ও ঝালকাঠির ফায়ার সার্ভিস ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

তবে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই ১টি বসতঘর, ১টি রান্নাঘর, ১টি গোয়ালঘর ১টি খরের গাদা পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও পাশের মোঃ তানজের আলীর রান্নাঘরটি অংশিক আগুনে পুড়ে।

রাজাপুর উপজেলা ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা কর্মকর্তা মোঃ জলিল সিকদার জানায়, আগুনের খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনি। এ সময় আমাদের সাথে পার্শ্ববর্তী ভান্ডারিয়া, কাউখালি ও ঝালকাঠির ফায়ার সার্ভিস কর্মরাও আগুন নিয়ন্ত্রনে আনতে সহায়তা করেন। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা প্রাথমিক ধারনা করছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD