ঝালকঠিতে চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকঠিতে চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা

ঝালকঠিতে চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা

ঝালকঠিতে চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা




ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা ‍আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ‍উপজেলা চেয়ারম্যান ‍এমদাদুল হক মনিরের বিরুদ্ধে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

 

 

মঙ্গলবার দুপুরে কাঠালিয়ার আমুয়ার বাসিন্দা নির্যাতিতা বাদী হয়ে ‍এ মামলা দায়ের করেন। মামলায় মনির ছাড়াও সহযোগিতার অভিযোগে আরো একজনকে আসামি করা হয়।

 

 

আদালতের বিচারক আবু শামীম আজাদ মামলাটি আমলে নিয়ে বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে আগামী ৪ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

 

 

বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ জানান, কাঠালিয়ার বাসিন্দা ওই নারী ২০১৭ সালে এইচএসসি পাস করে তৎকালীন ভাইস চেয়ারম্যান এমদাদুল হক মনিরের কাছে চাকরির জন্য যান। তিনি ওই সময় তাকে প্রথমে প্রেমের প্রস্তার ও পরে বিয়ের প্রস্তাব দেয়। পরে তাকে বিয়ে না করেই বরিশাল নগরীর আগরপুর রোডে একটি ভাড়া বাসায় নিয়ে ‘শারীরিক সম্পর্ক’ করেন।

 

 

পরবর্তিতে কাগজে স্বাক্ষর নিয়ে বিয়ে হয়েছে দাবি করে বিভিন্ন সময় ‘শারীরিক সম্পর্ক’ করে। কিন্তু সম্প্রতি তাকে স্ত্রী হিসেবে অস্বীকার করে। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন এবং এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে।

 

 

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মনির জানান, মামলার বিষয়ে আমার কিছু জানা নেই। প্রতিপক্ষরা আমার মান সম্মান ক্ষুন্ন করতে ওই মহিলাকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করিয়েছে। এখন মামলায় প্রমাণ হবে আমি দোষী না নির্দোষ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD