সংবাদ শিরোনাম:

জ্বর-সর্দি নিয়ে প্রবাসীর মৃত্যু ,নমুনা সংগ্রহ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:31:21 pm, Monday, 30 March 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দিনাজপুরের বিরামপুরে জ্বর-সর্দিতে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। সোমবার (৩০ মার্চ) ভোরে মারা যাওয়া ওই ব্যক্তির শরীরে করোনার উপসর্গ থাকায় তার পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রেখেছেন উপজেলা স্বাস্থ্য কার্যালয়।

বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, ওই ব্যক্তি কুমিল্লায় কৃষি শ্রমিকের কাজ করতেন। তিনি কুমিল্লায় যে বাড়িতে কাজ করতেন সেই বাড়ির মালিক সৌদি প্রবাসী।

সম্প্রতি বাড়ির মালিক সৌদি থেকে দেশে আসেন। এরপর কুমিল্লার প্রশাসন সৌদি প্রবাসীর ওই বাড়ির সকলকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন। এ সময় গত ১০ থেকে ১২ দিন আগে তিনি জ্বর-সর্দিতে আক্রান্ত হয়ে কুমিল্লা থেকে পালিয়ে নিজ বাড়িতে আসেন।

এছাড়া মৃত ওই ব্যক্তি জন্ডিসেও আক্রান্ত হয়েছিলেন। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে না গিয়ে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে থাকেন। সোমবার ভোরে ওই ব্যক্তি মারা যান।

এই মৃত্যুর ঘটনার পর ওই গ্রামে যাতে কোন লোক ঢুকতে বা বের হতে না পারে সেজন্য গ্রাম পুলিশের পাহারা বসানো হয়েছে।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। বাড়ির সকলকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

জ্বর-সর্দি নিয়ে প্রবাসীর মৃত্যু ,নমুনা সংগ্রহ

প্রকাশের সময় : 04:31:21 pm, Monday, 30 March 2020