জোয়ারে দূষিত পানি প্রবেশ, ভেসে উঠছে বিবির পুকুরের মরা মাছ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জোয়ারে দূষিত পানি প্রবেশ, ভেসে উঠছে বিবির পুকুরের মরা মাছ

জোয়ারে দূষিত পানি প্রবেশ, ভেসে উঠছে বিবির পুকুরের মরা মাছ

বরিশাল নগরীর সদর রোডের ঐতিহ্যবাহী বিবির পুকুরে




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জোয়ারে দূষিত পানি প্রবেশের কারণে বরিশাল নগরীর সদর রোডের ঐতিহ্যবাহী বিবির পুকুরের মাছ মরে ভেসে উঠছে। এতে করে পুকুরের আশে পাশে দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে পুকুরের পাশ দিয়ে চলাচল করতে গিয়ে নাকে রুমাল বা টিস্যু চেপে ধরতে হচ্ছে পথচারীদের। তবে মাছের পচন রোধ কিংবা মরে ভেসে ওঠা মাছ অপসরাণে উদ্যোগী হতে দেখা যায়নি সংশ্লিষ্টদের।

 

 

সরেজমিনে দেখা গেছে, দুর্গন্ধ সহ্য করতে না পেরে পথচারীরা নাকে রুমাল বা টিস্যু চেপে পথ চলছেন। বেশ কিছুদিন আগে সিটি করপোরেশনের তত্ত্বাধানে মাছ চাষ করা হলেও সঠিক ব্যবস্থাপনার অভাবে মাছগুলো মরে যাচ্ছে। এতে করে যেমন ক্ষতির সম্মুখীন হচ্ছে সিটি করপোরেশন তেমনি দুর্গন্ধে পরিবেশের ভারসাম্য হারাচ্ছে। পাশাপাশি ভোগান্তিও পোহাতে হচ্ছে নগরবাসীর। তাই শীঘ্রই এ বিষয়ে সঠিক ব্যবস্থপনা গ্রহণ করা না হলে দুর্গন্ধে পুরো এলাকা চলাচলের অনুপযোগী হয়ে উঠবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

 

 

এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা আবু সাইদ মুঠোফোনে জানান, বর্ষার মৌসুমে জলোচ্ছাসের দূষিত পানি প্রবেশ করে হয়তো পুকুরের মাছ মারা যাচ্ছে। তাছাড়া মাছ চাষের সঠিক ব্যবস্থাপনা না করায়ও মাছ মারা যেতে পারে। অতিসত্ত্বর পানি পরিষ্কার করার পরামর্শ দেন তিনি।

 

 

বরিশল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু এবং প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে এ বিষয়ে তারা কোনো বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। তারা বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD