জেলেদের সহায়তা সবার দ্বারে দ্বারে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে: বরিশাল জেলা প্রশাসক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জেলেদের সহায়তা সবার দ্বারে দ্বারে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে: বরিশাল জেলা প্রশাসক

জেলেদের সহায়তা সবার দ্বারে দ্বারে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে: বরিশাল জেলা প্রশাসক

জেলেদের সহায়তা সবার দ্বারে দ্বারে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে: বরিশাল জেলা প্রশাসক




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযানের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে নগরীর কীর্তনখোলা নদীর ডিসি ঘাট এলাকায় অভিযানের উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এ সময় মৎস্য বিভাগ, নৌ পুলিশ এবং কোস্টগার্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, মা ইলিশ সংরক্ষণ করলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পায়। ২২ দিনের প্রজননকালীন সময়ে মা ইলিশ সংরক্ষণের জন্য নৌ-পুলিশ, কোস্টগার্ড, র‌্যাব, পুলিশ, মৎস্য অফিস ও জেলা প্রশাসন যৌথভাবে বিভিন্ন নদী ও বাজারে অভিযান চালাবে। এ সময় ইলিশ ধরা, সংরক্ষণ, বাজারজাত এবং ক্রয়-বিক্রয়ের সাথে কারো কোন প্রকার সংশ্লিষ্টতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেল জরিমানা করা হবে।

 

 

ইলিশ শিকারে নিষেধাজ্ঞাকালীন মৎস্য অধিদপ্তর থেকে বরাদ্দকৃত জেলেদের সহায়তা সবার দ্বারে দ্বারে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক। জেলা মৎস্য জেলা কর্মকর্তা কৃষিবিদ আবু সাঈদ বলেন, বুধবার শুরু হওয়া মা ইলিশ সংরক্ষণ অভিযান আগামী ৪ নভেম্বর পর্যন্ত চলবে। এ সময় ইলিশ সংরক্ষণ অভিযানে দায়িত্বরত কোন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থার কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল হলে আগামী মৌসুমে ৬৫ হাজার মেঃটন ইলিশ উৎপাদন করা সম্ভব হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কীর্তনখোলা নদীতে মা ইলিশ সংরক্ষণে নৌ মহড়া চালায় প্রশাসন।

 

 

এদিকে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম উপলক্ষে মানবিক সহায়তা হিসেবে জেলেদের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বরিশাল সদর উপজেলা চরবাড়িয়া এলাকায় প্রত্যেক জেলেকে ২০ কেজি করে চাল দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ট্যাগ অফিসার সহকারী মাধ্যমিক কর্মকর্তা মোঃ মাহামুদুল হাসান, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন ও চরবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মাহতাব হোসেন সুরুজ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD