জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন অনুমোদন, মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন অনুমোদন, মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন অনুমোদন, মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত




ডেস্ক রিপোর্ট ॥ জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার ও ভবিষ্যতে মামলা না করার সিদ্ধান্ত সংবিধানসম্মত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, উপদেষ্টা পরিষদে ‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন’ অনুমোদন পেয়েছে। এই আইনের মাধ্যমে জুলাই-আগস্টে রাজনৈতিক প্রতিরোধ আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের আইনি সুরক্ষা নিশ্চিত করা হবে।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত রাজনৈতিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডের কারণে যদি কোনো ফৌজদারি মামলা থেকে থাকে, সরকার তা প্রত্যাহার করবে। পাশাপাশি নতুন করে কোনো মামলা দায়েরের সুযোগও বন্ধ থাকবে।

আইন উপদেষ্টা জানান, বর্তমানে সরকার খতিয়ে দেখছে—জুলাই গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কোথাও কোনো মামলা হয়েছে কি না। যদি প্রমাণ পাওয়া যায় যে প্রতিশোধমূলক উদ্দেশ্যে মামলা হয়েছে, তবে তা আইন অনুযায়ী বাতিল করা হবে।

গত ৮ জানুয়ারি দেওয়া এক ফেসবুক পোস্টে অধ্যাপক আসিফ নজরুল উল্লেখ করেন, জুলাই বিপ্লবের বীররা জীবনবাজি রেখে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। শেখ হাসিনার সরকারের সময় সংঘটিত নিপীড়ন ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে তাদের প্রতিরোধমূলক ভূমিকা ছিল ন্যায্য ও সময়োপযোগী।

তিনি আরও বলেন, এ ধরনের দায়মুক্তি আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ। বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে সংসদকে দায়মুক্তি আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়েও এ ধরনের আইনের নজির রয়েছে।

আন্তর্জাতিক পরিসরেও গণ-অভ্যুত্থানের পর বিপ্লবীদের সুরক্ষায় দায়মুক্তি আইন প্রণয়নের উদাহরণ রয়েছে বলে উল্লেখ করেন তিনি। আরব বসন্তসহ বিভিন্ন দেশে বিপ্লব-পরবর্তী সরকারগুলো এমন আইন করেছে বলেও জানান আইন উপদেষ্টা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD