জুতাপেটা খেয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিলেন চেয়ারম্যান Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জুতাপেটা খেয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিলেন চেয়ারম্যান

জুতাপেটা খেয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিলেন চেয়ারম্যান

রিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নের বাউষখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদুজ্জামান সাহিদকে বিদ্যালয়ের অর্থ আত্মসাত ও নানা অনিয়মের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভায় তাকে এ বহিষ্কার করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটি সূত্রে জানা যায়, বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক অঞ্জু মজুমদারকে বেআইনীভাবে বরখাস্ত করেন প্রধান শিক্ষক সাহিদুজ্জামান। এ বিষয়ে অঞ্জু মজুমদার উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি লিখিত অভিযোগ করেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ নিয়ে বিভিন্ন পত্রিকা ও অনলাইনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিউজ প্রকাশিত হয়। এরপরে প্রধান শিক্ষক সাহিদুজ্জামানের অপসারণের দাবিতে বিদ্যালয়ের সামনে মানববন্ধন করে এলাকাবাসী। এ বিষয়ে বৃহস্পতিবার ম্যানেজিং কমিটির সভাপতি মো. এমদাদ ফকিরের সভাপতিত্বে জরুরি মিটিং অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির মিটিংয়ে সকল সদস্যর সম্মতিক্রমে বিদ্যালয়ের অর্থ আত্মসাত ও অঞ্জু মজুমদারকে বেআইনিভাবে বরখাস্তসহ নানা অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক সাহিদুজ্জামান সাহিদকে সাময়িক বরখাস্ত করা হয়। বহিষ্কৃত প্রধান শিক্ষক সাহিদুজ্জামান সাহিদ বলেন, আমাকে ষড়যন্ত্র করে বরখাস্ত করেছে। নোটিস পেলে উত্তর দেয়ার চেষ্টা করব। সহকারী গ্রন্থাগারিক অঞ্জু মজুমদারকে আমি বরখাস্ত করিনি। সাবেক কমিটি তাকে বরখাস্ত করেছে।




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জামালপুরের সরিষাবাড়ীতে ওষুধ কেনার বকেয়া টাকা চাওয়ায় ফার্মেসির কর্মচারীকে চর-থাপ্পড় দিয়ে পরে জুতাপেটা খান ইউপি চেয়ারম্যান। অতঃপর তার পক্ষ নিয়ে কথিত ছাত্রলীগ নেতা ৩টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন।

 

 

শনিবার (১৯ ডিসেম্বর) সকালে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজারে এ ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত মুনসুর রহমান খান সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

 

 

স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতে কামরাবাদ ইউপি চেয়ারম্যান মুনসুর রহমান শিমলাবাজারের রাজু মেডিকেল হলে যান।

 

এসময় ফার্মেসির কর্মচারী হাফিজ চেয়ারম্যানের কাছে পূর্বে ওষুধ কেনার বকেয়া টাকা চান। এতে চেয়ারম্যান মুনসুর রহমান ক্ষিপ্ত হয়ে উঠেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হলে চেয়ারম্যান কর্মচারীর গালে চর-থাপ্পড় দেন। সাথে সাথে ওই কর্মচারীও চেয়ারম্যানের গালে জুতাপেটা করেন।

 

 

এদিকে পরদিন শুক্রবার উভয়পক্ষের মধ্যে সাময়িক সমঝোতা হয়। কিন্তু ঘটনাটি নিয়ে চেয়ারম্যান নানা প্রশ্নের সম্মুখীন ও এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে চেয়ারম্যানের নির্দেশে ছাত্রলীগ নেতা (উপজেলা ছাত্রলীগের কথিত সভাপতি প্রার্থী) শরিফ আহাম্মেদ নীরবের নেতৃত্বে কিছু উচ্ছৃঙ্খল লোকজন শনিবার সকালে শিমলা বাজারে রাজু আহম্মেদের মালিকানাধীন ৩টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়।

 

এতে দিনভর রাজু মেডিকেল হল, রাজু ফার্মেসি এবং রাজু অফসেট প্রেস এন্ড ডিজিটাল প্রিন্টার্সের কার্যক্রম বন্ধ থাকে। এ নিয়ে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

 

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মুনসুর রহমান খান জানান, রাজুর ফার্মেসি থেকে আমি নিয়মিত ওষুধ ক্রয় করি। ফার্মেসির কর্মচারীর সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছিল, তবে চড় থাপ্পড় বা জুতা মারামারি হয়নি। ঘটনার পরদিনই বিষয়টি সমাধান হয়েছে। তবে কে বা কারা তার পক্ষ নিয়ে রাজুর দোকান বন্ধ করে দিয়েছে তা তিনি অবগত নন বলে জানান।

 

 

ব্যবসায়ী রাজু আহম্মেদ জানান, ফার্মেসির কর্মচারী হাফিজ চেয়ারম্যানের নিজগ্রামের লোক। ওষুধ কেনার বকেয়া টাকা নিয়ে তার সাথে চেয়ারম্যানের মনোমালিন্য হয়েছিল।

 

আমি ঘটনা শোনার পরই কর্মচারীকে ধমক দিয়েছি। কিন্তু কিছু লোকজন এসে আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। রাজনৈতিক নেতা সাখাওয়াতুল আলম মুকুল বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন বলেও তিনি জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD