জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হয় কলাপাড়া বালিয়াতলী খেয়াঘাট Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হয় কলাপাড়া বালিয়াতলী খেয়াঘাট

জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হয় কলাপাড়া বালিয়াতলী খেয়াঘাট

Exif_JPEG_420




তানজিল জামান জয়,কলাপাড়া( পটুয়াখালী ) প্রতিনিধি।।  পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী খেয়াঘাট পার হতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। খেয়াঘাটের দুই পাশের পন্টুনের সিড়ি ভেঙ্গে জোয়ারের পানিতে তলিয়ে যায়। এতে অত্যান্ত ঝুঁকি নিয়ে জনগনের খেয়া পার হতে হয়।

বালিয়াতলী খেয়া ঘাটের পন্টুনের দুটি সিড়ির নাজেহাল অবস্থা। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে সাধারন জনগন। জোয়ারের সময় কোমর পরিমাণ পানিতে তলিয়ে যায়। সাধারন জনগনকে অত্যান্ত ঝুঁকি নিয়ে পার হতে দেখা যায়। গত কয়েকদিন যাবৎ খেয়াঘাটের পন্টুনের সিড়ি দুইটির খারাপ অবস্থা হলেও কারোর নজরেই যেনো পরছে না।

বালিয়াতলী খেয়াঘাটের ইজারাদার মো. মুসা গাজী জানান, পল্টনের বিষয়টি নিয়ে আমি কলাপাড়া ইউ.এন.ও স্যার ও উপজেলা প্রকৌশলীকে অবহিত করেছি। তারা বলেছে আমরা অতিদ্রুত বিষয়টি দেখবো। তিনি অত্যান্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, তাদের জানানোর পরেও আজ পর্যন্ত তারা কোন পদক্ষেপ নেয়নি। অথচ পন্টুনের সিড়ির এখনকার যে অবস্থা তাতে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
কলাপাড়া উপজেলা প্রকৌশলী মো. আব্দুল মান্নান বলেন, পন্টুনের সিড়ি দুইটির খুবই দুরহ অবস্থা। অতিদ্রুত যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ বলেন, বিষয়টি আমি অবহিত হয়েছি। খুব শিঘ্রই যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD