জায়ানের জন্য সংসদে এক মিনিট নীরবতা পালন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জায়ানের জন্য সংসদে এক মিনিট নীরবতা পালন

জায়ানের জন্য সংসদে এক মিনিট নীরবতা পালন




অনলাইন ডেস্ক: একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের শুরুতে জায়ানের মৃত্যুতে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। এ সময় সংসদে উপস্থিত সদস্যরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।এর আগে বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

ওই শোক প্রস্তাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।এছাড়া ঢাকার বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড, নিউজল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে সন্ত্রাসী হামলা, ইথিওপিয়ায় প্লেন বিধ্বস্তে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করা হয় এবং প্রস্তাব সংসদে গ্রহণ করা হয়।

আরও শোক প্রস্তাব আনা হয় অভিনেতা টেলি সামাদ, প্রধানমন্ত্রীর ফুফু হামিদা খানম বানু, পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীর, কবি আল মাহমুদ, সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের বাবাসহ প্রয়াত কয়েকজনের নামে। শোক প্রস্তাব গ্রহণের পর নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD