জালিয়াতিতে বাংলাদেশ পৃথিবীতে চ্যাম্পিয়ন হয়ে গেছে: ড. ইউনূস Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জালিয়াতিতে বাংলাদেশ পৃথিবীতে চ্যাম্পিয়ন হয়ে গেছে: ড. ইউনূস

জালিয়াতিতে বাংলাদেশ পৃথিবীতে চ্যাম্পিয়ন হয়ে গেছে: ড. ইউনূস




ডেস্ক রিপোর্ট ॥ প্রযুক্তি ও উদ্ভাবনের যুগে দাঁড়িয়ে বাংলাদেশকে জালিয়াতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে— এমন কঠোর বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জালিয়াতিতে বাংলাদেশ পৃথিবীতে চ্যাম্পিয়ন হয়ে গেছে।

বিসিএফসিসিতে আয়োজিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বহু দেশ বাংলাদেশের পাসপোর্ট গ্রহণ করে না। কারণ ভিসা, পাসপোর্ট ও বিভিন্ন সনদপত্র জাল করার প্রবণতা মারাত্মক আকার ধারণ করেছে।

ড. ইউনূস বলেন, মধ্যপ্রাচ্যের একটি দেশের মন্ত্রী তাকে জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকদের শিক্ষাগত সনদ ও অন্যান্য কাগজপত্রের বড় অংশ ভুয়া পাওয়া যায়। কেউ ডাক্তারের ভুয়া সনদ নিয়ে আসেন, কেউ ভুয়া ব্যাংক সার্টিফিকেট দেখান।

তিনি বলেন, “আমাদের ক্রিয়েটিভিটি আছে, কিন্তু তা খারাপ কাজে লাগাচ্ছি। এখন সময় এসেছে এই ক্রিয়েটিভিটিকে ভালো কাজে ব্যবহার করার।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, ইন্টারনেট বর্তমান প্রজন্মের প্রাণ। ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় তরুণদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছিল, যার ফলেই একটি বড় সরকারের পতন ঘটে।

তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তরুণরা এবং ভবিষ্যতেও তারাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। বর্তমান তরুণ প্রজন্ম পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী প্রজন্ম বলেও মন্তব্য করেন তিনি।

ড. ইউনূস বলেন, বাংলাদেশ জালিয়াতির কারখানা হবে না। আমরা নিজেদের গুণে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে চাই।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD