সংবাদ শিরোনাম:

জাতীয় ক্রিকেট দলের ইমরুল কায়েসের বাবা অর নেই

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:34:01 am, Monday, 20 April 2020
  • 25 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জাতীয় ক্রিকেট দলের ওপেনার ইমরুল কায়েসের বাবা মো. বানি আমীন চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬০ বছর। রোববার (১৯ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইমরুল কায়েসের মামাতো ভাই রনি।

গত ২৩ মার্চ দুপুরে মেহেরপুর সদর উপজেলার উজ্জলপুর গ্রামের বাড়ি থেকে মেহেরপুর শহরের যাওয়ার পথে শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান নছিমনের ধাক্কায় গুরুতর আহত হন বানি আমিন বিশ্বাস। তাকে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে, এরপর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয় এবং একইদিনই হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় নিয়ে যান ইমরুল কায়েস।

দুর্ঘটনায় তার পা, হাত ও মাথায় গুরুতর আঘাত লাগে। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গত প্রায় একমাস ধরে চিকিৎসা চলছিল তার। কিন্তু শেষ পর্যন্ত ডাক্তারদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ খবরে মেহেরপুরে শোকের ছায়া নেমে আসে।

রনি আর বলেন, ‘আমার ফুপার মরদেহ নিয়ে ইমরুল ভাই ঢাকা থেকে রওনা দিচ্ছেন বাড়ির উদ্দেশ্যে। সোমবার গ্রামেই তার জানাযা শেষে দাফন করা হবে ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

জাতীয় ক্রিকেট দলের ইমরুল কায়েসের বাবা অর নেই

প্রকাশের সময় : 01:34:01 am, Monday, 20 April 2020