জাতীয় পরিচয়পত্র নিবন্ধনে নতুন সিদ্ধান্ত, ১৮ এর আগেই নিবন্ধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম পর্যায়ে দেশের ৩৭ হাজার পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি জামাল ঝালকাঠিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো দীর্ঘ ঈদ ছুটি হলেও ভোগ করতে পারবেন না যারা হাদি হত্যার আসামি ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু: আইজিপি যুক্তরাষ্ট্রের পরাজয়ের পূর্বাভাসে আলোচনায় চীনের অধ্যাপক হাদির হত্যাকাণ্ডে জড়িত পুরো চক্রের বিচারের দাবি পরিবারের মেঘনা নদীতে অভিযান, জরিমানা গুনলেন চৌদ্দ জেলে পুলিশে বড় সিদ্ধান্ত, পাঁচ অতিরিক্ত মহাপরিদর্শক অবসরে




জাতীয় পরিচয়পত্র নিবন্ধনে নতুন সিদ্ধান্ত, ১৮ এর আগেই নিবন্ধন

জাতীয় পরিচয়পত্র নিবন্ধনে নতুন সিদ্ধান্ত, ১৮ এর আগেই নিবন্ধন




ডেস্ক রিপোর্ট ॥ দেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধনে নতুন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এখন থেকে ১৬ ও ১৭ বছর বয়সী নাগরিকরাও এনআইডি পাওয়ার জন্য আবেদন করতে পারবে। বয়স ১৮ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে তাদের নাম ভোটার তালিকায় যুক্ত হয়ে যাবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে বলা হয়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত)–এর ধারা ৫ অনুসারে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনের তারিখে যেসব নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তারা নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, বিষয়টি দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং আবেদন প্রক্রিয়া সচল রাখতে হবে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা মনে করছেন, এ উদ্যোগের ফলে তরুণদের তথ্য আগেই সংরক্ষণ করা সম্ভব হবে এবং ভোটার তালিকা প্রস্তুত প্রক্রিয়া আরও কার্যকর হবে। একই সঙ্গে বিভিন্ন সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রেও তরুণদের পরিচয় নিশ্চিত করা সহজ হবে।

সংশ্লিষ্টরা জানান, আগে ১৮ বছর পূর্ণ হওয়ার পর নিবন্ধন করতে হতো, ফলে অনেক ক্ষেত্রে তথ্য সংগ্রহে সময় লাগত। নতুন নিয়মে আগেভাগেই নিবন্ধন সম্পন্ন হওয়ায় প্রশাসনিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD