ডেস্ক রিপোর্ট ॥ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, ড. ইউনূস জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন।
তিনি জানান, প্রধান উপদেষ্টা আজ ছাত্রদের সঙ্গে আলোচনা করবেন, আগামীকাল বুধবার (৪ ডিসেম্বর) রাজনৈতিক নেতাদের সঙ্গে এবং পরদিন বৃহস্পতিবার ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করবেন।
Reporter Name 















