জমি নিয়ে বিরোধ: বরিশালে হত্যা চেষ্টার দায়ে যুবকের যাবজ্জীবন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জমি নিয়ে বিরোধ: বরিশালে হত্যা চেষ্টার দায়ে যুবকের যাবজ্জীবন

জমি নিয়ে বিরোধ: বরিশালে হত্যা চেষ্টার দায়ে যুবকের যাবজ্জীবন

জমি নিয়ে বিরোধ: বরিশালে হত্যা চেষ্টার দায়ে যুবকের যাবজ্জীবন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষকে কুপিয়ে হত্যা চেষ্টার দায়ে বরিশালে জসিম হাওলাদার (৩৮) নামক এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

 

 

মঙ্গলবার দুপুরে বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম এ রায় ঘোষণা করেন।

 

 

দণ্ডপ্রাপ্ত জসিম হাওলাদার বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ মহেশপুর গ্রামের মুফাক্কার হাওলাদারের ছেলে। জসিম পলাতক থাকায় তার অনুপস্থিতিতে এ রায় দেয়া হয়।

 

 

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম জানান, ২০১৬ সালের ১২ জুন মহেশপুর বাজার থেকে ফেরার পথে টেংরাখালী কার্লভাটের কাছে সোবাহান মোল্লা নামক একজনকে কুপিয়ে জখম করে করে প্রতিপক্ষরা। তাকে প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোবাহান মোল্লার ডান পা কেটে ফেলা হয়।

 

 

তিনি আরও জানান, জমিজমা নিয়ে সোবাহান মোল্লার সঙ্গে পাশের গ্রামের জসিম হাওলাদারের পূর্ব বিরোধ ছিল।

 

 

এরই জের ধরে সোবাহান মোল্লাকে হত্যা চেষ্টা করা হয়। এ অভিযোগে ৫ জনকে আসামি করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন সোবাহান মোল্লার ভাই মনির মোল্লা। মামলার তদন্ত কর্মকর্তা বাকেরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আউয়াল হোসেন ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে আদালতে মামলার চার্জ গঠনের সময় বিচারক মামলা থেকে পাঁচ আসামিকে অব্যাহতি দিয়ে জসিম হাওলাদারকে বিচারের আওতায় আনেন। ১২ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে উল্লেখিত দণ্ড দেয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD