বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

জমি নিয়ে বিরোধের জেরে এক গৃহবধূকে অর্ধউলঙ্গ করে নির্যাতনের অভিযোগ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:03:04 pm, Saturday, 17 July 2021
  • 0 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নোয়াখালীতে জমি নিয়ে বিরোধের জেরে এক গৃহবধূকে অর্ধউলঙ্গ করে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে আরো তিনজনকে পিটিয়ে আহত করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার উত্তর চাকলা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহবধূ একই গ্রামের বাসিন্দা। আহত অন্যরা হলেন- উত্তর চাকলা গ্রামের আবুল হাসেমের ছেলে মো. বাহার, মো. বাহারের ছেলে মো. শাকিব ও বাছর আলীর ছেলে আবদুল জলিল।

নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী গৃহবধূ বলেন, জমি নিয়ে প্রতিবেশী শাহজাহানের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এ নিয়ে ২৪ এপ্রিল সুধারাম থানায় শাহজাহানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তার স্বামী।

এরই জেরে শনিবার সকালে শাহজাহানের নেতৃত্বে মো. ফারুক, ছালেহ উদ্দিন, বাবরসহ ভাড়াটিয়া সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা করেন। এ সময় বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তার স্বামীর ওপর হামলা চালান। স্বামীকে বাঁচাতে গেলে তার ওপরও হামলা চালান তারা। এ সময় তার পরনের কাপড় টেনেহিঁচড়ে অর্ধউলঙ্গ করে ফেলে শ্লীলতাহানির চেষ্টা করেন। পরে আশপাশের লোকজন এলে সন্ত্রাসীরা পালিয়ে যান।

আহতদের মধ্যে ভুক্তভোগী গৃহবধূ ও তার স্বামীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। প্রকাশ্যে গৃহবধূকে অর্ধউলঙ্গ করে শ্লীলতাহানির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সুধারাম মডেল থানার ওসি মো. সাহেদ উদ্দিন জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বামী। বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

জমি নিয়ে বিরোধের জেরে এক গৃহবধূকে অর্ধউলঙ্গ করে নির্যাতনের অভিযোগ

প্রকাশের সময় : 10:03:04 pm, Saturday, 17 July 2021