সংবাদ শিরোনাম:

জমি নিয়ে দ্বন্দ্বে কাঠালিয়ায় আছাড় মেরে ৩ মাসের শিশুকে হত্যা!

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:45:39 am, Monday, 3 February 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥  সামান্য জমি নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে আপন চাচা আছাড় মেরে ৩ মাস বয়সী ভাতিজিকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার সকালে ঝালকাঠির কাঠালিয়ার উত্তর তারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশু জান্নাতির বাবা আবুল কালাম সিকদার ও মা তানিয়া বেগম ও মামা নবী হোসেন আহত হয়ে কাঠালিয়ার আমুয়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।

জান্নাতির পিতা আবুল কালাম সিকদারের অভিযোগ, একই বাড়ির পৈত্রিক জমিজমা নিয়ে সকালে আফজাল হোসেনসহ তার দলবলের সাথে কালাম সিকদারের মধ্যে সংঘর্ষ শুরু হলে জান্নাতির মা তানিয়া স্বামীকে রক্ষার জন্য এগিয়ে এলে লাঠির আঘাতে কোলে থাকা শিশু জান্নাতি ছিটকে পড়ে যায়। এ সময় চাচা আফজাল তাকে তুলে মাটিতে আছাড় মারে। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্স’র চিকিৎসক ডা. মো. কামরুজ্জামান বলেন, জান্নাতিকে মৃত অবস্থায় হাপাতালে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে। তাকে বরিশাল সদর হাসপাতালে নেওয়া হয়েছে। কাঠালিয়ার থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে কাউকে এখনও আটক করা সম্ভব হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

জমি নিয়ে দ্বন্দ্বে কাঠালিয়ায় আছাড় মেরে ৩ মাসের শিশুকে হত্যা!

প্রকাশের সময় : 12:45:39 am, Monday, 3 February 2020