সংবাদ শিরোনাম:

জমির বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, অস্ত্রের মহড়া

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:53:47 pm, Wednesday, 23 September 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কক্সবাজার শহরে জমির বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১০ জন।

মঙ্গলবার বিকেলের দিকে পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের উত্তর নুনিয়াছড়া শিল্প এলাকার ঠোঁটিয়া পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

আহতদের মধ্যে কয়েকজন হলেন- মুফিজুর রহমান, মোজাম্মেল হক, নুর জাহান, আবদু ছালাম, রিফা আক্তার, আয়েশা বেগম, জিসান, ইমন, মুরাদ, মুন্নি আক্তার ও মো. সেলিম। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। রাত ১০টা পর্যন্ত ঘটনায় জড়িত কেউ আটক হয়নি।

ঘটনাকালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্থানীয় দুই নেতাকে হাতে অস্ত্র উচিয়ে গুলি বর্ষণ করতে দেখা গেছে। স্থানীয় নুরুল আবছার এবং মোহাম্মদ আলীর মধ্যে জমির বিরোধের সূত্র ধরে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। এই ঘটনার জন্য পরস্পরকে দায়ী করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কোস্ট গার্ডের মাঝি হিসেবে পরিচিত মো. জামাল, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম, ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিদুয়ান আলী সাজিন ও গিয়াস উদ্দিনের নেতৃত্বে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

এসময় খোকা প্রকাশ ভেট্টা, কায়সার, আবু হেলা, শাহাব উদ্দিনসহ অন্তত ৫০ জন সশস্ত্র অবস্থায় ছিল বলে স্থানীয়রা জানিয়েছে।

ওই ঘটনাকালে আবুল কালাম ও রিদুয়ান আলী সাজিনকে প্রকাশ্যে অস্ত্র উচিয়ে প্রতিপক্ষের দিকে গুলিবর্ষণ করতে দেখা গেছে। দিনদুপুরে অস্ত্র হাতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

স্থানীয় কাউন্সিলর মিজানুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান এবং উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু দুই পক্ষের মারমুখী অবস্থানের কারণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার বিস্তারিত জেনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সেই সঙ্গে দিনদুপুরে অস্ত্র ব্যবহারকারীদের বিষয়ে তথ্য নেয়া হচ্ছে বলেও জানান মাসুম খান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

জমির বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, অস্ত্রের মহড়া

প্রকাশের সময় : 05:53:47 pm, Wednesday, 23 September 2020